২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ‘অপপহৃত’ কলেজছাত্রী ঢাকায় উদ্ধার

মাদারীপুরের শিবচর থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 06:57 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বুধবার ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার দুপুরে নূরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিকের এই ছাত্রী কলেজ শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হন। তার বাড়ি শিবচর উপজেলায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে শিবচর থানার ওসি মাসুদ উদ্দিন খান বলেন, নিখোঁজ হওয়ার পর মেয়েটির পরিবার শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

পরে শিবচর থানা পুলিশ ওই ছাত্রীর মোবাইল ফোনের কললিস্ট ধরে তার অবস্থান নিশ্চিত হয়।

বুধবার ভোরে কেরানীগঞ্জ থানা পুলিশ কদমতলী এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করেছে।

ওসি বলেন, অপহরণে জড়িত অভিযোগে রনি হোসেন, আসলাম মোড়ক, আলেয়া বেগম ও হাওয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের বাড়ি শিবচরের বিভিন্ন এলাকায় বলে পুলিশ কর্মকর্তা জানান।