কক্সবাজারে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের রামু থেকে ৭ হাজার ৬০০ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)।
মঙ্গলবার দুপুরে রামু উপজেলার রাবার বাগান এলাকা থেকে এদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফের হাতিয়ারঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে আহমদ হোসেন (৩৭) ও মোহাম্মদ আবছার (৩০) এবং একই এলাকার আবদুল আলীমের ছেলে আবদুল হালিম (২৬)।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব ইয়াবা আটক করা হয়।
এ ব্যাপারে মামলা করে আটককৃতদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
