২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অফিস সহকারীদের কর্মবিরতি

পদবি পরিবর্তন ও বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে সরকারি কার‌্যালয়ে কর্মরত অফিস সহকারীরা কর্মবিরতি পালন করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ডাকে অফিস সহকারীরা তাদের বেতন গ্রেড ৫ ধাপ উচ্চতর স্কেলে উন্নীত করার দাবিতে কাজে যোগ না দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান জানান, এর আগে তারা তাদের দাবি জানালে জেলা প্রশাসক উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন এবং তাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত সহকারীদের পদবি পরিবর্তনের দাবি বাস্তবায়ন না করায় তারা এ কর্মবিরতি পালন করেছেন।

এ দাবিতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। দুই ঘণ্টা কর্মবিরতি শেষে কাজে যোগ দিলেও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।