২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পিত বরিশালের আশ্বাস মামুনের ইশতেহারে

পরিকল্পিত নগরী গড়ার আশ্বাস দিয়ে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের মেয়র প্রার্থী মাহমুদুল হক খান মামুন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ১৯ দফার ইশতেহার তুলে ধরেন সাবেক এই যুবলীগ নেতা।

মামুন বরিশাল জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক। নির্বাচন চলা সময়েই তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। বরিশালে মহাজোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মেয়র শওকত হোসেন হিরন।

মামুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, শওকত হোসেন হিরন তার (মামুনের) জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে কোণঠাসা করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। তার নির্বাচনী প্রচার-প্রচারণার গাড়িতে ভাংচুর করা হচ্ছে।

হিরনের সমর্থকরা তার কর্মীদের মারধর করছেন বলেও অভিযোগ করেন মামুন।

মামুনের ইশতেহারে উন্নয়ন বাজেটের শতভাগ বাস্তবায়ন, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, শিক্ষা নগরী হিসাবে বরিশালকে গড়ে তোলা, নগরবাসীর গ্যাস-পানি-বিদ্যুৎসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মুক্তিযোদ্ধা যাদুঘর নির্মাণ ইত্যাদি রয়েছে।