বরিশালে এসআই প্রত্যাহার
বরিশালের বিমান বন্দর থানার এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার রাতে খন্দকার আবুল খায়ের নামে ওই এসআইকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।
তিনি জানান, দায়িত্বে অবহেলা বা প্রশাসনিক কারণে যে কোন পুলিশ সদস্যকে প্রত্যাহার বা বদলি করার আইন রয়েছে। প্রশাসনিক কারণে রোববার রাতে এসআই আবুল খায়েরকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
