২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অর্থ আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তা জেলে

ফরিদপুরের নগরকান্দায় অর্থ আত্মসাতের মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ  জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার বাড়ি থেকে অগ্রণী ব্যাংকের নগরকান্দা শাখার সাবেক ব্যবস্থাপক কামরুল হাসানকে (৪২) গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে রোববার রাতে ওই শাখার বর্তমান ব্যবস্থাপক রমেশ রায় বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা করেন বলে জানান থানার ওসি আব্দুল করিম ।

ওসি জানান, নগরকান্দা শাখার ব্যবস্থাপক থাকার সময় কামরুল হাসান ১৭৪ জন গ্রাহককে ঋণ দেওয়ার নামে মোট দুই কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৪৬৭ টাকা আত্মসাত করেন বলে মামলায় বলা হয়।