২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোমবার সকালে কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এদিন শিশুটিকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার সন্ধ্যায় উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ মোল্লা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ঘটনায় জড়িত সন্দেহে আ. রাজ্জাক (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বলে জানান কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান।

রাজ্জাক নওগাঁর আত্রাই উপজেলার সিংসারা গ্রামের মৃত কমল উদ্দিনের ছেলে এবং গাজীপুরে একটি কারখানায় শ্রমিক হিসাবে কাজ করেন।

এসআই আতিকুর রহমান জানান, শিশুটির মা পাশের কক্ষের ভাড়াটিয়া রাজ্জাককে মেয়েটিকে দেখে রাখার দায়িত্ব দিয়ে চিকিৎসকের কাছে যান।

এ সময়েই রাজ্জাক শিশুটিকে নির্যাতন করে। পরে ঘটনাটি বাড়ির অন্য ভাড়াটিয়া ও এলাকাবাসী জানতে পেরে রাজ্জাককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

এসআই জানান, প্রাথমিকভাবে রাজ্জাক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।