২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সোহেল (৩৪)। এ ঘটনায় সুমন আহমেদ নামে আরেক মোটর সাইকেল অারোহী আহত হন।

নিহত সোহেলের বড় ভাই আব্দুস সামাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, একটি পেপার মিলে কর্মরত সোহেল তার সহকর্মী সুমনকে নিয়ে মোটর সাইকেলে হাতিরঝিল এলাকা দিয়ে যাচ্ছিলেন।

ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে হাতিরঝিলের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে সোহেল ও সুমন গুরুতর আহত হন।

তাদেরকে বিকাল ৪টার দিকে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, সুমনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সোহেলের মৃতদেহ মর্গে রয়েছে।

মোটর সাইকেলটি সুমনের হলেও দুর্ঘটনার সময় সোহেল গাড়িটি চালাচ্ছিলো বলে তিনি জানান।