হরতালে ঝিনাইদহে বাসে আগুন
জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতালে ঝিনাইদহে একটি বাস পুড়িয়েছে হরতাল সর্মথকরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি খালি বাস কোটচাঁদপুর থেকে কালীগঞ্জের দিকে যাওয়ার পথে ৪০/৫০ জন জামায়াতকর্মী বাসটি আটকে আগুন দিয়ে পালিয়ে যায়।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জেলার আর কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি বলে জানান ওসি।
হরতালে সকাল থেকে দূরপাল্লার কোনা বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে শহরে হালকা যানবাহন চলছে।
সকালে বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করেছে।
আদালত অবমাননার দায়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদ ও জামায়াতের ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনের সাজার প্রতিবাদে রোববার সারা দেশে এ হরতাল ডাকে দলটি।
