শেষ হলো এক হাজার আনসারের প্রশিক্ষণ
গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে রোববার সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে।
সকালে আনসার একাডেমির মূল প্যারেড গ্রাউন্ডে আট সপ্তাহের এ প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে আনসারদের মধ্যে সনদপত্র ও প্রক্যেককে একটি করে স্মার্ট কার্ড দেয়া হয়।
সারাদেশ থেকে এক হাজার আনসার এ প্রশিক্ষণে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন (পিএসসি), উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান, উপ-মহাপরিচালক (অপারেশন) এ কে এম মিজানুল রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির কমান্ডেন্ট দিলীপ কুমার বিশ্বাস।
