২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ফরমালিনযুক্ত আম ও লিচু জব্দ

ফরিদপুর শহরে ফরমালিন দেয়া পাঁচমণ আম ও কয়েকশ’ লিচু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 09:43 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজী শরীয়তউল্লাহ বাজারে এ অভিযান চালান জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম।

ম্যাজিস্ট্রেট মাহবুব আলম জানান, অভিযানকালে চার ফল বিক্রেতার বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে।

তাদের কাছ থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় মামলা ও জরিমানা করা হয় বলে জানান এই কর্মকর্তা।

অভিযান চলাকালে জেলা বাজার কর্মকর্তা ও কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি উপস্থিত ছিলেন।