২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাসচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

ঝিনাইদহ সদর উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 07:41 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার বেলা ১২টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের আমেরচারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোয়াজ উদ্দিন (৪৫ ) উপজেলার সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমেরচারা বাজার থেকে বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেল আরোহী তোয়াজ উদ্দিনকে চাপা দেয়।

মারাত্মক আহত তোয়াজকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।