২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ‘ছেলের হাতে’ মা খুন

পারিবারিক কলহের জেরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ছেলের দায়ের কোপে মা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 05:44 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার সকালে কোকডোহরা ইউনিয়নের দক্ষিণ বাড্ডা গ্রামে এ ঘটনায় নিহত হন প্রয়াত ইউসুফ আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।

কালিহাতি থানার ইন্সপেক্টর (তদন্ত) বজলুর রশীদ জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী (৪০) তার মা আনোয়ারা বেগমের (৭০) গলায় দা দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর থেকে আইয়ুব আলী পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।