২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাসব্যাপী বৃক্ষমেলা

বন্দরনগরীর আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 04:32 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

শনিবার বিকালে আউটার স্টেডিয়ামে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ মেলার উদ্বোধন করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) আয়োজনে এ মেলা চলবে ৮ জুলাই পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে জলাবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে দুইটি ভ্যাকুয়াম ক্লিনার ট্রাক সিসিসিকে দেয়া হয়।

মেলায় বনজ, ফলজ, ওষুধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে ৫২টি স্টল বসানো হয়েছে।

সিসিসি মেয়র মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালন জাফর আলম, সিসিসি সচিব মো. সামছুজ্জোহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক. ড. খালেদ মেজবাহউদ্দিন, সিসিসি প্যালেন মেয়র মোহাম্মদ হোসেন ও হাছান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী প্রমুখ।