ভাণ্ডারিয়ার জামায়াত আমির গ্রেপ্তার
পিরোজপুর ভাণ্ডারিয়ার জামায়াতে ইসলামীর আমিরকে স্বেচ্ছাসেবক দলের উপজেলা কার্যালয়ে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামায়াত নেতা আব্দুল গণিকে শনিবার সকাল ১১টায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাণ্ডারিয়া থানার ওসি মতিউর রহমান।
তিনি বলেছেন, নাশকতামূলক কাজের জন্য গোপন বৈঠক চলাকালে গণিকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে থাকা লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, চা চক্র থেকে আব্দুল গনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারে ওই অঞ্চলে রয়েছেন ১৮ দলীয় জোটের চেয়ারম্যান। বরিশাল থেকে তিনি ভাণ্ডারিয়া যান। সকালে ভাণ্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে চা-চক্রে যোগ দেন তিনি।
“চা-চক্রের সময় কিভাবে নাশকতার কথা বলা হয়?,” প্রশ্ন করেন ইরান।
আব্দুল গণির মুক্তি দাবি করে ১৮ দল বলেছে, তা না হলে রোববার ভাণ্ডারিয়া উপজেলায় হরতাল ডাকা হবে।
