২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৫ জুন ব্যালট বিপ্লব করতে হবে’

সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে ১৮ দল সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন খুলনার বিএনপিদলীয় সাংসদ নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শুক্রবার বিকাল ও সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে মনিরুজ্জামান মনির আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানোর সময় ভোটারদের প্রতি এ আহ্বান জানান।

নগর বিএনপির সভাপতি মঞ্জু বলেন, খুলনা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করতে মনির বিকল্প নেই। ফলে সকল শ্রেণিপেশার মানুষকে মনিকে বিজয়ী করার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।

খুলনা-২ আসনের এই সাংসদ বিকালে দৌলতপুরের রেলিগেট ও সন্ধ্যায় নিরালা এলাকায় গণসংযোগ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা লতিফুর রহমান লাবু, বিএনপি নেতা মোল্লা আবুল কাশেম, মোমরেজুল ইসলাম, নাজির উদ্দিন আহমেদ নান্নু, অধ্যাপক আরিফুজ্জাজামান অপু, শ্রমিক নেতা মুজিবর রহমান, ৩১ নং ওয়ার্ডের প্রার্থী জালাল উদ্দিন জালু মিয়া, শামসুজ্জামান চঞ্চল, আফসার মাস্টার, বারেক হাওলাদার, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, আসাদুজ্জামান মিঠু, নাসিম, বজলুর রশীদ প্রমুখ।

আগামী ১৫ জুন খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচন হবে।