পরিবেশবান্ধব যানবাহন সম্পর্কে সচেতনতায় র্যালি
পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ নামে একটি সংগঠন সাইকেল র্যালির আয়োজন করছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশনের সহযোগী সংগঠন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকশান্দ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মানিক মিয়া এভিনিউ থেকে মহাখালি হয়ে গুলশান লেডিস পার্ক পর্যন্ত তারা সাইকেল র্যালি করবেন।
শোভাযাত্রা শেষে গুলশান লেডিস পার্কের দুপুর ১২টায় সমাপনী অনুষ্ঠান হবে।
