চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
ভেজালবিরোধী অভিযানে তিনটি বেকারি ও দুটি পানি কারখানার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে পাঁচটি মামলা করেছে ভ্রম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিএসটিআইয়ের চট্টগ্রাম আঞ্চলিক অফিসের উদ্যোগে কে, এম হানিফ ও নুর মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে নগরীর বহদ্দারহাট, ইছানগর, আসাদগঞ্জ, রাহাত্তারপুল ও চকবাজার এলাকায় অভিযান চালানো হয়।
প্রতিষ্ঠাগুলো হচ্ছে- জান্নাত বেকরি অ্যান্ড সুইটস, আলীফ বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, বায়েজিদ বেকারি অ্যান্ড কনফেকশনারি, মেসার্স শীতল ড্রিংকিং ওয়াটার, মেসার্স সাবা ফুড অ্যান্ড বেভারিজ।
বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক অফিসের উপ-পরিচালক (সিএম) প্রকৌশলী এস. এম ইসহাক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স গ্রহণ বা নবায়ন না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
