২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ফেনসিডিলসহ ৬ জন গ্রেপ্তার

জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে প্রায় এক হাজার বোতল ফেনসিডিলসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়পুরহাট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 10:57 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

র‌্যাব ও পুলিশ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলা ও পাঁচবিবিতে এ অভিযান চালায়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ভোরে সদর উপজেলার নয়নপাড়া এলাকা দিয়ে ফেনসিডিল পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে বস্তার ভেতর ৮৩১ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক হোসেন জানান, উপজেলার নওদা থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।