২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ঘূর্ণিঝড়, আহত ১০

ঘূর্ণিঝড়ে চাঁদপুরের কচুয়া উপজেলার ৬টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 04:16 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

বুধবার সন্ধ্যার এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউদ্দিন সুমন বলেন, সন্ধ্যার কিছু পর মাত্র দুই মিনিট স্থায়ী এই ঘূর্ণিঝড়ে উপজেলার দুইটি ইউনিয়নের হোসেনপুর, কুটিয়া, কোমরকাঁশা, তৈতোইয়া, জলাতৈতোইয়া ও দোয়াটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘এতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে এবং গাছপালা ভেঙে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, খুঁটি উপড়ে যাওয়ার কারণে সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।