২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরনকে জাপার সমর্থন

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মহাজোটের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনকে সমর্থন দিয়েছে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার বিকেলে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হিরনকে সমর্থনদানের ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির সভাপতি মহসিন উল ইসলাম হাবুল।

লিখিত বক্তব্যে হাবলু বলেন, “সিটি কর্পোরেশন নির্বাচন কোন জাতীয় নির্বাচন নয়। এটা স্থানীয় সরকার নির্বাচন। তাই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে হিরনকে জাতীয় পার্টি সমর্থন দিয়েছে।”

বৃহস্পতিবার থেকে তারা হিরনের ‘টেলিভিশন’ প্রতীকের পক্ষে ভোট চাইবেন বলে সাংবাদিক সম্মেলনে হাবুল জানান।

এ সময় অন্যান্যের মধ্যে মহানগর জাপার সভাপতি মীর আলফাজ উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ভাট্রি, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, জেলা নেতা ফরহাদ হোসেন হাবিল, বশির আহম্মেদ ঝুনু, আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।