রোজার আগে কাজ গোছানোর প্রয়োজনীয় সময় হাতে না পাওয়ায় ঈদুল আজহার আগে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন করতে চান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
নিজস্ব প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
05 Jun 2013, 11:16 AM
Updated :
23 Aug 2022, 10:54 AM
মঙ্গলবার নির্বাচন কমিশনের এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান।
আইনী জটিলতা কেটে যাওয়ায় নতুন একটি ওয়ার্ড ডিসিসিতে অন্তর্ভুক্তির গেজেট প্রকাশের পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় ইসি এ বৈঠক করে।
সিইসি সাংবাদিকদের বলেন, “আসন্ন রমজানের আগেই এ নির্বাচনটি করতে পারলে ভালো হতো। কিন্তু ৪০-৪৫ দিন সময় নিয়ে তফসিল ঘোষণা করলে প্রার্থী ও ভোটারের জন্য ভালো হয়।
“এখন এ সময় হাতে নেই। অবশ্যই রোজার ঈদের পরে তফসিল করবো। জাতীয় নির্বাচনের আগে রমজান ও কোরবানির ঈদের মাঝখানে নির্বাচনের ইচ্ছে আমাদের।”
আগামী ৯-১০ অগাস্টের মধ্যে রমজানের ঈদ (ঈদ-উল ফিতর) ও ১৪-১৭ অক্টেবরের মধ্যে কোরবানির ঈদ (ঈদ-উল আজহা) হতে পারে। এতে প্রায় ৬০ দিনের মতো সময় হাতে পাবে কমিশন।
সংবিধান অনুসারে, এ বছরের ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। সংসদ নির্বাচনের আগে দশম সংসদ নির্বাচনের প্রস্তুতিতেই ব্যস্ত থাকতে হবে ইসিকে।
সিইসি জানান, ৪০ লক্ষাধিক ভোটারের ডিসিসির দুই ভাগে নির্বাচন করলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
অবশ্য দুই দিন আগে রোববর সিইসি কাজী রকিব জানিয়েছিলেন, রমজানের পরে সিডিউল করতে গেলে বেশ কিছু সমস্যা থাকায় আরো দেরি করতে হতে পারে।
গত ১৩ মে আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের পর আসন্ন ঈদের আগে ডিসিসি নির্বাচন করার জন্যে তৎপরতা দেখায় সাংবিধানিক সংস্থাটি।
এসময় দুই নির্বাচন নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছিলেন, এই ঈদের আগে ডিসিসি দুই ভাগের নির্বাচনটি করতে না জাতীয় নির্বাচনের আগেও আর করা সম্ভব হবে না। কারণ, অক্টোবর থেকেই ইসিকে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
রোজার আগে কাজ গোছানোর প্রয়োজনীয় সময় হাতে না পাওয়ায় ঈদুল আজহার আগে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন করতে চান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
নিজস্ব প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১১:১৬, ৫ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৪, ২৩ আগস্ট ২০২২