২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে নতুন বিজিবি সেক্টরের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

এর নতুন সেক্টরের কার্যক্রম নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সেক্টর কমান্ডার কর্নেল হাফিজ আহসান।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 10:27 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার সকাল দশটায় বান্দরবান প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।

গত ২৩ এপ্রিল বান্দরবানে বিজিবির সেক্টর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। পার্বত্য অঞ্চলের অরক্ষিত দূর্গম সীমান্ত সুরক্ষা এ সেক্টরের মূল উদ্দেশ্য।

সেক্টর কমান্ডার কর্নেল হাফিজ আহসান বলেন, নতুন সেক্টরের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে যেন একটি পরিবারও উচ্ছেদ না হয় সে বিষয়ে সতর্ক থেকে জমি বছাই করা হবে। এছাড়া স্থান নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বার্থের পাশাপাশি স্থানীয় অধিবাসীদের স্বার্থও বিবেচনায় নেয়া হচ্ছে।

মতবিনিময় সভায় থানছি উপজেলার বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান, মেজর খালেকুর জামান, বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য, প্রেসক্লাব সভাপতি ওসমান গণি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।