গাজীপুরে আ. লীগ নেতা হামলায় আহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুই আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে কালামপুর রেলক্রসিং এলাকায় এ হামলায় আহতরা হলেন উপজেলা শ্রমিক লীগের সাবেক সহসভপতি আইয়ুব মন্ডল ও ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইজুদ্দিন।
এদের মধ্যে সাইজুদ্দিনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আইয়ুব মন্ডলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একটি কারখানায় নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে বিরোধের জেরে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, কালামপুর এলাকার নির্মানাধীন এপেক্স নেরু ফেব্রিক্স লিমিটেড কারখানায় ইট, বালু, সিমেন্ট ও রডসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে আইয়ুব মন্ডলের সঙ্গে স্থানীয় সৈয়দ আলী গ্রুপের বিরোধ চলছিল।
এর জেরে বিকালে এ দুজন একটি প্রাইভেটকারে ওই কারখানা থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।
এ সময় হামলাকারীরা গাড়িটিও ভাংচুর করে, বলে ওসি।
