২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের আরাকান সড়কে অনেকগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

মঙ্গলবার দুপুর পর্যন্ত বহদ্দারহাট থেকে কালুরঘাট ব্রীজ এলাকায় অভিযান চালানো হয়।  

সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরশাফুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমারত আইন অমান্য করে রাস্তা, ফুটপাত, ড্রেন ও খাল দখল করে নির্মিত পাঁচটি ভবনের সীমানা দেয়াল ভাঙা হয়েছে।

এছাড়া অবৈধভাবে নির্মাণ করা ৫০টি দোকানসহ ১৫০টি দোকানের অবৈধ অংশ এবং ফুটপাতের উপর নির্মিত একটি বিজ্ঞাপন টাওয়ারও উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।