গোয়ালন্দে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ রেলগেট থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে একটি বাসে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রোহান খন্দকার (২৫) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাড়ইখালী গ্রামে রাজিব খন্দকারের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার এসআই স্বপন কুমার দাস জানান, দুপুর ১২টার দিকে গোপন সংবাদ পেয়ে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে রোহানের কাছে একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও পাঁচ রাউন্ড গুলি ভর্তি দুটি ম্যাগজিন পাওয়া যায়।
রোহান সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
