২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাবাড়ি গ্রামের শিশু কামাল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন  কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 08:10 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ (১ম) আদালতে বিচারক উম্মে কুলসুম এ রায় দেন।

দণ্ডিত আলম পলাতক। সেই ওই এলাকার আজগর আলীর ছেলে।

আলমকে একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের ও মামলার আরেকটি ধারায় দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত সরকারি আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ২০০০ সালের ২৫ মে রাতে নিজ ঘর থেকে নিখোঁজ হয় কামাল (৭)। এর একদিন পর পাবনার চাটমোহর উপজেলার হুমানী নদী থেকে পুলিশ কামালের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় কামালের বাবা রমজান আলী বাদী হয়ে চারজনকে আসামি করে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা তিন আসামিকে অব্যাহতি দিয়ে আলমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়।