বরযাত্রীবাহী বাস উল্টে শিশু নিহত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বরযাত্রীবাহী একটি বাস উল্টে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ বরযাত্রী।
নিহত নয়ন (৮) বগুড়ার শেরপুরের ধলডোব গ্রামের নিতাই’র ছেলে।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাজিপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বাসটি আলমপুর থেকে সোনামুখীর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদের পড়ে যায়।
