পোশাক খাত নিয়ে আলোচনায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ঢাকায়
দেশের পোশাক খাতের শ্রমিক ও ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আলোচনা করতে বাংলাদেশে এসেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান।
সোমবার চারদিনের এক সফরে অ্যালান ঢাকায় পৌঁছেন বলে ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সফরকালে তিনি অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের ভোক্তাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় পোশাক খাতে কর্মপরিবেশ সম্পর্কে জানতে এবং শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করা যায় খুঁজে বের করতেই সফরে এসেছেন।
এতে বলা হয়, সফরকালে বিদেশি ক্রেতা ও শ্রমিকরাসহ পোশাক সরবরাহের বিভিন্ন স্তরে সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করবেন তিনি।
বাংলাদেশে যুক্তরাজ্যের সাহায্য কর্মসূচিগুলোরও মূল্যায়ন করবেন তিনি।
