২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ তিন জন আটক

ঢাকার কেরানীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 12:59 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

এরা হলেন- মো. রিপন মিয়া (৩০), মো. তাজির আলী (৩৫) ও মো. উজ্জ্বল সিনহা (২৫)।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের জোড়া সেতু এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব- ১০ এর মেজর তৌফিকুল বারী জানান।

আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

মেজর তৌফিকুল বলেন, র‌্যাব সদস্যরা অস্ত্রের ক্রেতা সেজে তাদের আটক করে।