সুচ শরীরে রেখে সেলাই, এক চিকিৎসক কারাগারে
চট্টগ্রামে অস্ত্রোপচারের পর শরীরের ভিতরে সুচ রেখে সেলাই দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় এক চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে আদালত।
চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া সোমবার এ মামলার আসামি চিকিৎসক মো. সুরমান আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, অভিযোগপত্র গ্রহণের শুনানি শেষে বিচারক ডা. সুরমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযোগপত্র জমা দেয়ার আগ পর্যন্ত এই আদালত থেকে জামিনে ছিলেন তিনি।
মামলার অপর আসামি জাকির হোসেন হাই কোর্টের জামিনে আছেন বলে জানান তিনি।
এদের মধ্যে সুরমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাপরোস্কিপ, কলোরেক্টাল সার্জন এবং জাকির বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক।
অপারেশনের পর থেকে আমিনুল মলদ্বারে ব্যাথা অনুভব করেন। বিষয়টি ওই দুই চিকিৎসককে জানানো হলে তারা ফের অপারেশন করলেও সমস্যার কোনো সুরাহা হয় না।
পরে অবস্থার অবনতি ঘটলে অমিনুলকে কলকাতায় নেয়া হয়। সেখানে অ্যাপোলো হাসপাতালের রেডিওলজিস্ট দেবাশীষ দত্ত তার অস্ত্রোপচার করেন। আগের অপারেশনের স্থান থেকে নিডেল (সুচ)বের করে আনেন তিনি।
চিকিৎসা শেষে দেশে ফিরে গত ২৮ জানুয়ারি মহানগর হাকিম আদালতে দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন আমিনুলের মা দেলোয়ারা বেগম। আদালত তা মামলা হিসেবে গ্রহণের জন্য পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দেন।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক রহুল আমিন গত বৃহস্পতিবার দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সোমবার অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন রেখেছিল আদালত।
