২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজানগরের বাজারে চুরি

পাবনার সুজানগর উপজেলার কামালপুর বাজারে রোববার রাতে তিনটি দোকানে চুরি হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 08:26 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

দুর্বৃত্তরা ওই দোকানগুলোর শার্টার ভেঙে ১২ লাখেরও বেশি টাকার মালামাল নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

কামালপুর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারের তিনটি দোকান মায়ের দোয়া গার্মেন্টস, ভাই ভাই গার্মেন্টস ও নামিয়া গার্মেন্টসের শার্টার ভেঙে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়।

দোকানের মায়ের দোয়া গান্টেসের মালিক ইমাম আলীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, তিন দোকান থেকে ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।