২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমলায় ন্যাশনাল সার্ভিসে ৯৭০ জনের চাকরি

বর্তমান সরকারের চালু করা ন্যাশনাল সার্ভিসের আওয়াত নীলফামারীর ডিমলা উপজেলায় ৯৭০ জনের চাকরি হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

তিন মাসের প্রশিক্ষণ শেষে দুই বছরের জন্য উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে তারা যোগ দেবেন।

রোববার এ প্রকল্পের আওতায় দ্বিতীয় ব্যাচে আরো এক হাজার জনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

এর আগে শনিবার ডিমলার রানী বৃন্দারানী উচ্চ বিদ্যালয়ে প্রথম ব্যাচের ৯৭০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন স্থানীয় সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মাহফুজুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিলগীর আলম।