২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পিটুনিতে ‘ডাকাত’ নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 04:58 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে জালাকান্দি এলাকায় এ ঘটনায় নিহত সাইফুল ইসলাম ওরফে সাদু (৩৫) উপজেলার মর্দাসাদী এলাকার প্রয়াত আসলাম উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার এসআই আশরাফুজ্জামান বলেন, রাত দেড়টার দিকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে সাদুকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সাদুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে। পাঁচ মাস আগে জামিনে বের হয়ে আবারো ডাকাতি শুরু করে বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।