২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ‘ডাকাত’ গ্রেপ্তার, বোমা উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

শুক্রবার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রাম থেকে আনোয়ার ওরফে আনুকে (৩০) গ্রেপ্তার করা হয়।

পরে তার দেখানো স্থান থেকে ১০টি তাজা হাতবোমা ও ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ জানান, ডাকাত আনোয়ার ওরফে আনুর স্বীকারোক্তি অনুযায়ী শ্রীনিবাসদী পাকা সড়কের পাশ থেকে ১০টি তাজা হাতবোমা ও ১৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

আনোয়ার শ্রীনিবাসদী গ্রামের আমিন উদ্দিনের ছেলে। তিনি তিনটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, তার বিরুদ্ধে ডাকাতিসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।

এলাকায় চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবারেও জড়িত বলে ওসি জানান।