২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ইয়াবাসহ ৫ ব্যক্তি আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবাসহ ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৭৭ পিস ইয়াবা।

আটককৃতরা হলেন- রোকসানা (৫৪), মোস্তফা মিয়া (২৫), রুহুল আমিন (২৪), সালাম মিয়া (২১) ও সুমন (২২)।

রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান জানান, ভোরে উপজেলার সাওঘাট, রূপসী ও টেক নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। এরা মাদক ব্যবসায়ী।

এ ব্যাপারে মামলা হয়েছে।