চবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
১৯৮১ সালে চবি সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন ইফতেখার। ১৯৮২ সালে এ বিভাগেই প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। ১৯৮৮ সালে জাপানের সুকুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৯৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান নতুন এই উপ-উপাচার্য।
বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজতত্ত্ব বিভাগের সভাপতি, চবি শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের মহাসচিব এবং চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষধের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ইফতেখার।
