২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত পুলিশ সদস্যের পরিবারকে সহায়তা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নিহত পুলিশ সদস্য আজিজুর রহমানের পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

মঙ্গলবার রাতে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আজিজুর রহমানের স্ত্রী ঝর্না বেগমের হাতে নগদ পাঁচ লাখ টাকা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা রাজউকের পক্ষ থেকে একটি প্লট দেয়ার ঘোষণা দেন ।

গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১০ মে রাতে আসামি ধরতে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বড়কাউ গ্রামে গেলে গ্রামবাসী-পুলিশের মধ্যে সংঘর্ষে নায়েক আজিজুর রহমান (৪৫) নিহত হন।

এ ঘটনায় পরদিন ১১ মে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াছিন বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় হাজার ব্যক্তিকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের প্রায় ২০ দিন পার হলেও মামলার প্রধান আসামি নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের ও তার ছোট ভাই মজিবুর রহমানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি নাজমূল হক জানান, এ পযর্ন্ত ওই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।