২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে নাটোরের শুকাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 01:21 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

বুধবার সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে চেয়ারম্যান আজহারুল ইসলামকে বরখাস্তের কথা জানানো হয়।

চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় কম্পিউটার কেনা বাবদ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পায় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

একই সঙ্গে ওই ইউনিয়নে কোন বরাদ্দ না দেওয়ার কথাও বলা হয়েছে মন্ত্রণালয়ের চিঠিতে।

এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনেও (দুদক) চিঠি পাঠানো হয়েছে বলে জানান ইউএনও।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামান্য বিষয়টি নিয়ে লেখালেখির কী দরকার।”