২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে গাড়ি ভাংচুর

বিরোধীদলীয় জোটের হরতালে জামালপুরে গাড়ি ভাংচুর ও বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থকরা। তবে পুলিশের বাধায় সমাবেশ করতে পারেনি।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বলেন, গাড়ি ভাংচুরের ঘটনায় কাউকে আটক করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সকালে প্রায় একই সময়ের মধ্যে শহরের কাচারীপাড়ায় একটি ট্রাক, সদর উপজেলার মঙ্গলপুরে একটি ভটভটি ও নারিকেলীতে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর করেছে হরতালকারীরা।

সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে দলটি।

মিছিল শেষে জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বসে সড়ক অবরোধ করেন। এরপর সেখানে সমাবেশ করতে চাইলে পুলিশ পণ্ড করে দেয়।

হরতালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।