চট্টগ্রামে আড়াই হাজার ইয়াবাসহ আটক ১
চট্টগ্রাম নগরীর এক বাসা থেকে আড়াই হাজার ইয়াবাসহ এক ব্যক্তিতে আটক করা হয়েছে।
আটক বাসার মালিক মো. ইসমাইল (৪৫) পটিয়া উপজেলার চরকানাই এলাকার পূর্ব কুলাগাঁও গ্রামের বদিউর রহমানের ছেলে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় পাথরঘাটা এলাকার সতীশবাবু লেনের ‘দিপু নিঝুমালয়ে’র ছয় তলা বি নম্বর ফ্ল্যাট এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম নগর উপ অঞ্চলের পরিদর্শক মো. ইব্রাহিম খান।
ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাসায় অভিযান চালিয়ে স্টিলের আলমারিতে রাখা আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইসমাইল দীর্ঘ দিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা কিনে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলে জানান ইব্রাহিম খান।
