২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শামসুল হুদাকে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য শামসুল হুদাকে এই পদে নিয়োগ দেয়া হয়।

এছাড়া রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।

মন্ত্রণালয়ের পৃথক আদেশে বলা হয়, আগামী ৭ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে ফরিদ উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ কার্যকর হবে।

২০১১ সালের ১৯ জুন ফরিদ উদ্দিন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান।

ময়মনসিংহের শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবু তালেবকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক করে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাস মন্ত্রণালয়।