২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর

হরতালের সকালে ও আগের রাতে ফরিদপুরে পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে পিকেটাররা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 06:04 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার ও বুধবার জেলায় আধাবেলা হরতাল ডাকে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হরতালে নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন স্থান থেকে পাঁচ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহরের টেপাখোলায় ইয়াছিন কলেজের সামনে পিকেটাররা একটি ট্রাকে আগুন দেয়।

সাড়ে ১০টার দিকে শহরতলীর সাদীপুরে দুটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করা হয়।

এছাড়া সোমবার রাতেও শহরতলীর গঙ্গাবর্দী এলাকার ফরেস্ট অফিসের সামনে হরতালের সমর্থকরা একটি ট্রাকে আগুন দিয়েছে।