২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের ৩ নেতাকর্মী হেফাজতে

বিস্ফোরক দ্রব্য আইনে মতিঝিল থানায় দায়ের করা মামলায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকসহ তিন জনকে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার বিকেলে ঢাকার মহানগর হাকিম হারুন অর রশীদ এ আদেশ দেন।

আসামিরা হলেন- শিবিরের সাহিত্য সম্পাদক ইয়াসির আরাফাত, মানবসম্পদ উন্নয়ন বিভাগের সহকারী সম্পাদক সদরুল ইসলাম এবং তাদের সহযোগী কামরুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদলতে হাজির করে দশ দিন হেফাজতে (রিমান্ড) নেয়ার আবেদন করেন।

হেফাজত  আবেদনে উল্লেখ করা হয়, আসামিদের কাছ থেকে ২০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতার পরিকল্পনা করছিল আসামিরা। মামলার তদন্তের স্বার্থে আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।

আসামিপক্ষের আইনজীবীরা এ আবেদন বাতিল ও সেইসঙ্গে জামিন চান। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে হেফাজতের অনুমতি দেয় আদালত।  

গত ২৫ মে রাতে রাজধানীর গোপীবাগের ১৩৪/২/এ নম্বর বাড়ি থেকে ওই তিন জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।