২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের মিছিল থেকে বোমাবাজি

বন্দরনগরীর তিনপুলের মাথায় মিছিল করে সাতটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 09:17 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার দুপুর সোয়া ১টার দিকে রেয়াজুদ্দিন বাজার সংলগ্ন তিনপুলের মাথায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনপুলের মাথার গোলাম রসুল মার্কেট থেকে কয়েকশ শিবির কর্মী মিছিল বের করে।

এ সময় ওই এলাকায় থাকা পুলিশ তাদের বাধা দিলে শিবিরকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবিরকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে সাতটি ককটেল নিক্ষেপ করে।”

এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়লে শিবির কর্মীরা পালিয়ে যায় জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।