২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টুন ভেঙে বেকুটিয়া ফেরি বন্ধ

পিরোজপুরের কচা নদে বেকুটিয়া ফেরিঘাটের পন্টুন ভেঙে গেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 09:10 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

এতে সোমবার সকাল থেকে এ ফেরি দিয়ে চলাচলকারী পিরোজপুরসহ অন্তত আটটি রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বেকুটিয়ার ইউটিলিটি ফেরি দিয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও রবিশালসহ কয়েকটি জেলার যানবাহন চলাচল করে।

বেকুটিয়া ফেরির ইজারাদার প্রতিনিধি আজমীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেকুটিয়া ফেরি সার্ভিসটি এ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বরিশাল ফেরি ডিভিশন জরাজীর্ণ ফেরি ও পন্টুন নিয়ে তেমন কোনো মাথা ঘামায় না বলেও তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে বরিশাল ফেরি ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, তারা পন্টুনের মেরামত কাজ করছেন। কিন্তু কখন এটি চলাচল শুরু করবে তা তিনি জানাতে পারেননি।