২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন ও ওভারটাইমের দাবিতে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় সড়কে নেমে বিক্ষোভ দেখাচ্ছে দুটি পোশাক কারখানার শ্রমিকরা।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 04:24 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

তাদের বিক্ষোভের কারণে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে রোকেয়া সরণীতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেওড়াপাড়ার দুটি কারখানার শ্রমিকরা বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করছে। তাদের রাস্তা ছেড়ে দেয়ার জন্য বোঝাচ্ছি আমরা।”

শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।