২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মেয়র পদে লড়াইয়ে তিন প্রার্থী

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির দুই নেতা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 01:22 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার বিকেল ৫টায় মেয়র পদে দুই প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান সাহীন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চান মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আগামী ১৫ জুন অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদে সদ্য বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও এদিন সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এখন সাধারণ কাউন্সিলর পদে ১১৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী লড়বেন।