সিলেটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
নিহতরা হল আঙ্গারজুর গ্রামের অরেশ দাশের ছেলে অজয় দাশ (৭) ও বিজয় দাশ (৬)।
অরেশ দাশ সাংবাদিকদের বলেন, সকালে তার স্ত্রী একটি এনজিও সংস্থার ঋণের কিস্তি দিতে বাইরে যান। বাড়িতে তখন দুই ভাই একসঙ্গে খেলা করছিল।
দুপুর ১২টায় বাড়ি ফিরে ছেলেদের খোঁজাখুজি করেও পাননি। কিছুক্ষণ পর দুই ভাইয়ের লাশ গ্রামের পাশের একটি খালে ভেসে ওঠে।
তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন।
