তরুণ উদ্যোক্তা তৈরিতে ডিসিসিআই’র প্রকল্প
দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য দুই হাজার তরুণ উদ্যোক্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই এ তথ্য জানিয়েছে।
ডিসিসিআই সভাপতি সবুর খান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ থেকে সদ্য শিক্ষাজীবন শেষ করে যারা নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে চান তারাই আমাদের টার্গেট।
এছাড়া যারা নতুন নতুন ধারণা নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী তারাও এ প্রকল্পের অংশগ্রহণ করতে পারবেন।
যেসব ক্যাটাগরি প্রকল্পের আওতাধীন থাকবে সেগুলো হলো, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও যোগাযোগ, সোলার এনার্জি, নবায়ণযোগ্য জ্বালানি, বিকল্প জ্বালানি, বায়োগ্যাস, ফ্যাশন ডিজাইনিং, ব্রান্ডিং ও মিডিয়া, কসমেটিক্স ও হারবাল ফ্যাশন, স্থাপত্য ও কারু শিল্প, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, আইটি, আইটিইএস, আউট সোর্সিং এবং ই-কমার্স, ইলেকট্রনিক্স ও লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি এবং কৃষিজাত পন্য ও সেবা ইত্যাদি।
ব্যবসা সম্পর্কিত প্রতিকুলতা মোকাবেলা করবার জন্য তরুণ উদ্যোক্তাদের একটি শক্তিশালী নেটওয়ার্কও তৈরি করা হবে বলে জানান তিনি।
ঢাকা চেম্বার দেশের ৬৪টি জেলা থেকে অভিনব প্রকল্প খুঁজে বের করার জন্য কাজ করছে উল্লেখ করে সবুর খান বলেন, আগ্রহীদের মধ্য থেকে নির্বাচিত উদ্যোক্তারা ঢাকায় অনুষ্ঠেয় মেলায় প্রদর্শন করবে।
